1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরায় বর্ণিল ফানুস উৎসব বোয়ালখালীর আমুচিয়ায় বসতঘরে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ১ লাখ টাকা বোয়ালখালীতে ৪০০ দাবাড়ুর অংশগ্রহণে প্রথমবারের মতো দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ ও ফানুস উৎসব অনুষ্ঠিত বোয়ালখালীতে ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি সেবা নিয়ে শঙ্কা বোয়ালখালীতে চরণদ্বীপ দরবার শরীফে মাইজভান্ডারি কাফেলার শুভাগমন সিডিএফএ মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপের চ্যাম্পিয়ন রামপুর ফুটবল একাডেমি বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তসলিমকে গ্রেপ্তার বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী

বোয়ালখালীতে ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি সেবা নিয়ে শঙ্কা

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৬০ Time View

বোয়ালখালীতে ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি সেবা নিয়ে শঙ্কা

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত ভারী ট্রাক চলাচল বন্ধ করতে সড়কে নির্মিত উচ্চতা প্রতিবন্ধক (ব্যারিকেড) এবার ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে। অগ্নিনির্বাপণ শেষে ফেরার পথে ব্যারিকেডে আটকে যায় ফায়ার সার্ভিসের বড় গাড়ি। এতে জরুরি মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার পূর্ব চরন্দ্বীপের ঘাটিয়াল পাড়ায় অগ্নিনির্বাপণ শেষে ফেরার পথে কালুরঘাট-ভাণ্ডালজুড়ি সড়কের ব্যারিকেডে আটকে যায় বোয়ালখালী ফায়ার সার্ভিসের গাড়িটি। পরে বিকল্প পথ হিসেবে বৈলতলী এলাকা ঘুরে স্টেশনে ফেরেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ ডাম্পিং পয়েন্টে বালু বিক্রির কাজে ব্যবহৃত ভারী ট্রাক চলাচল বন্ধ করতে কালুরঘাট-ভাণ্ডালজুড়ি সড়ক এবং কানুনগোপাড়া-শ্রীপুর বুড়া মসজিদ সড়কে এসব ব্যারিকেড নির্মাণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ বলেন, বিকেলে অফিস থেকে ফেরার পথে তিনি ফায়ার সার্ভিসের গাড়িটি ব্যারিকেডে আটকে থাকতে দেখেন। কধুরখীল ও চরন্দ্বীপ এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এ ধরনের প্রতিবন্ধকতার কারণে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম ব্যাহত হতে পারে। এতে বড় ধরনের বিপদ ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, চরন্দ্বীপ এলাকা থেকে আগুন নিভিয়ে ফেরার পথে কালুরঘাট এলাকায় ব্যারিকেডে তাদের বড় গাড়িটি আটকে যায়। আগুন নেভাতে যাওয়ার সময় এমন পরিস্থিতির মুখোমুখি হলে তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারতেন না।

তিনি আরও বলেন, যে দুটি স্থানে ব্যারিকেড দেওয়া হয়েছে, সেসব এলাকায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর মতে, ব্যারিকেডের উচ্চতা কমপক্ষে ১১ ফুট হলে কোনোভাবে গাড়ি চলাচল করতে পারবে। তবে বর্তমানে ব্যারিকেডের উচ্চতা প্রায় ৮ ফুট বলে মনে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিষয়টি তাঁকে এখনো জানাননি। সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জরুরি সেবা নির্বিঘ্ন রাখতে ব্যারিকেডের উচ্চতা ও নকশা পুনর্বিবেচনার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com