1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আধ্যাত্মিক সুফি সাধক, গবেষক, গীতিকার ও সমাজসেবক আবুল কালাম (ভোলা): কর্মময় জীবন আজও অনুপ্রেরণা ঘুষ দাবির অভিযোগের পর সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তারানুমা এলাহীর বদলি বোয়ালখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৬ এমপি আবু সুফিয়ান চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোশ্যাল মিডিয়ায় আজকাল অশ্লীলতা ও নগ্নতার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে ৯ নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোহাম্মদ নাসের চৌধুরী আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন সিকদার কালুরঘাট সেতু: প্রতিশ্রুতির দীর্ঘ অপেক্ষা থেকে বাস্তবায়নের পথে-সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী নিয়োগ

আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন সিকদার

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬৮ Time View

আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন সিকদার

বোয়ালখালী সংবাদ ঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ছাত্রনেতা মোঃ জয়নাল আবেদীন সিকদার।

তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

তিনি বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে বিশ্বাসী একজন সক্রিয় রাজপথের কর্মী। ১৯৯৩ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে আমার রাজনৈতিক পথচলা শুরু হয়।”

মোঃ জয়নাল আবেদীন সিকদারের পিতা মরহুম হাজী মোঃ ওমর মিয়া এবং মাতা মরহুমা মনোয়ারা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা এলাকার সিকদার বাড়ি। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে ২০০০ সালে বিএ পাস করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)⁠বোয়ালখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদপ্রত্যাশী হিসেবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে ৯নং আমুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক, বোয়ালখালী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন। এছাড়াও তিনি আমুচিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদেও দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও জানান, বিগত ১৭ বছরে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বেশ কয়েকটি মামলার আসামি হন এবং কলেজ জীবনে ছাত্ররাজনীতির সময় একবার গ্রেফতারও হয়েছিলেন।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com