1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা পোপাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়

বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৬০ Time View

বোয়ালখালীতে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দিলীপ সর্দ্দার (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালাইয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিলীপ সর্দ্দার তিন ছেলে ও এক কন্যা সন্তানের জনক। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মাথায় রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

নিহতের ছেলে রুপন সর্দ্দার জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সবার অগোচরে তার বাবা ঘর থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২টার দিকে বাড়ির অদূরে একটি পুকুরে স্থানীয়দের সহায়তায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইলতেজা তারান্নুম পুষন জানান, বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে স্বজনরা ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com