1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা পোপাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়

বোয়ালখালীতে ত্রিলোকেশ মহাশ্মশানের নতুন কমিটি গঠন

প্রভাস চক্রবর্ত্তী
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯৩ Time View

বোয়ালখালীতে ত্রিলোকেশ মহাশ্মশানের নতুন কমিটি গঠন

প্রভাস চক্রবর্ত্তী :
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দির সংলগ্ন ত্রিলোকেশ মহাশ্মশানের নতুন ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় লোকনাথ মন্দির প্রাঙ্গণে অ্যাডভোকেট মুকুল তালুকদারের সভাপতিত্বে এবং সুব্রত দত্ত রাজুর সঞ্চালনায় নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মনোমুগ্ধকর গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত। মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা এই মহাশ্মশান। কিন্তু অনেক সময় মৃতদেহ সৎকারের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না। শ্মশানের জায়গার একটি বড় অংশ বিভিন্নভাবে অন্যের দখলে চলে গেছে। ভবিষ্যতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়বে।”

তারা আরও বলেন, “সমালোচনা ও মতপার্থক্য দূরে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অস্তিত্ব রক্ষায় ঐক্যের কোনো বিকল্প নেই। এই মহাশ্মশান প্রতিষ্ঠা ও পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে।”

অনুষ্ঠানে নবগঠিত কমিটির পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি কল্যাণ দত্ত সিন্টুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ, সুহৃদ ক্লাবের সভাপতি প্রভাস চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, বাবলু চৌধুরী, জনিদাশ, প্রিয়ঞ্জিত চক্রবর্ত্তী, বিজয় চক্রবর্ত্তীসহ অন্যান্যরা।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা

সভাপতি: অ্যাডভোকেট মুকুল তালুকদার
সিনিয়র সহ-সভাপতি: বিকাশ ঘোষ
সহ-সভাপতি: বিকাশ কান্তি সিকদার
সাধারণ সম্পাদক: অনিল দে
যুগ্ম সম্পাদক: প্রভাস চক্রবর্ত্তী
যুগ্ম সম্পাদক: বাবলু ঘোষ
অর্থ সম্পাদক: সুব্রত ঘোষ (মিঠু)
সহ-অর্থ সম্পাদক: উৎফল ধর
সাংগঠনিক সম্পাদক: দোলন দে
সহ-সাংগঠনিক সম্পাদক: সঞ্জয় চৌধুরী
প্রচার ও প্রকাশনা সম্পাদক: আশুতোষ চৌধুরী (টিকলু)
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: পূজন সেন
দপ্তর সম্পাদক: সুমন কর
সহ-দপ্তর সম্পাদক: বিপ্লব ধর
ধর্ম বিষয়ক সম্পাদক: তাপস চক্রবর্ত্তী (মিঠু)
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: লিটন গুহ

নির্বাহী সদস্য: কাজল শীল, প্রণব চৌধুরী, রাজু দে, বাবলু চৌধুরী ও অন্তর দাশ।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সুধীজনের মাঝে দুপুরের অন্নপ্রসাদ বিতরণ করা হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com