1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা পোপাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়

বোয়ালখালীজুড়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু 

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫৮ Time View

বোয়ালখালীজুড়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের জেলা প্রশাসকের বিশেষ নির্দেশনায় আজ ২৫ জুলাই (শনিবার) সকালে বোয়ালখালী উপজেলা পরিষদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শুরু হয়েছে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় উপজেলার ২৬টি সরকারি দপ্তরের ৫৩টি সরকারি ভবন, কর্মকর্তাদের ব্যবহারের জন্য নির্ধারিত ১৪টি সরকারি আবাসিক ভবন, ১টি পৌরসভা ভবন এবং ৯টি ইউনিয়ন পরিষদ ভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

এছাড়া, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা নিজ নিজ ব্যবস্থাপনায় তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় আনুমানিক ৭ লাখ ২৬ হাজার স্কয়ার ফুট এলাকা পরিষ্কার করা হবে। সংগৃহীত বর্জ্য পরিবেশসম্মত উপায়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত ডাম্পিং স্থানে অপসারণ করা হবে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান ফারুক বলেন, “জেলা প্রশাসক মহোদয়ের বিশেষ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বোয়ালখালী উপজেলার সকল সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। বোয়ালখালীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর উপজেলা হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে একটি পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, বোয়ালখালীকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com