1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ৬ হাজার ৫০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন বোয়ালখালীতে ৬ হাজার ৫০০ গাছ রোপণ কর্মসূচির মীরপাড়া এলাকায় উদ্বোধন করলেন হাজি আবু আকতার বোয়ালখালীতে শাকপুরা তপোবন বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত বোয়ালখালীতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাশেম বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরায় বর্ণিল ফানুস উৎসব বোয়ালখালীর আমুচিয়ায় বসতঘরে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ১ লাখ টাকা বোয়ালখালীতে ৪০০ দাবাড়ুর অংশগ্রহণে প্রথমবারের মতো দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ ও ফানুস উৎসব অনুষ্ঠিত বোয়ালখালীতে ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি সেবা নিয়ে শঙ্কা বোয়ালখালীতে চরণদ্বীপ দরবার শরীফে মাইজভান্ডারি কাফেলার শুভাগমন

বোয়ালখালীতে ৬ হাজার ৫০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View

বোয়ালখালীতে ৬ হাজার ৫০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, বোয়ালখালী, চট্টগ্রাম:

প্রধানমন্ত্রীর উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলায় এক লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৬ হাজার ৫০০টি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বোয়ালখালী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়ার উদ্যোগে জেলাব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বোয়ালখালীতে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুন্নবী চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন ও শহীদুল্লাহ চৌধুরী।

এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, সদস্য শাহ আলম বাবলু ও সাহেদ হোসাইন ছোটনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

🌱 সবুজ হোক বোয়ালখালী, সমৃদ্ধ হোক বাংলাদেশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com